মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

কালিহাতীতে দাদা হত্যা মামলায় নাতী রাব্বীকে গ্রেফতার করেছে র‌্যাব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৪৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে আব্দুল মান্নান নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি নাতি রাব্বীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. রাব্বী (২০) কালিহাতী উপজেলার আউলটিয়া ভোটেরবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে।

র‌্যাব-১৪’র সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, নাতি রাব্বীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দাদা আব্দুল মান্নানের বিরোধ ছিল। গত ১৬ জানুয়ারি বিকালে দাদা মান্নানের সঙ্গে নাতি রাব্বীর ঝগড়া হয়।

একপর্যায়ে মান্নানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন রাব্বী। এ সময় মান্নানের স্ত্রী ও মেয়ে এগিয়ে গেলে তাদেরও পিটিয়ে আহত করা হয়।

পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসক মান্নানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে হাফিজ উদ্দিন মন্ডল কালিহাতী থানায় রাব্বীকে প্রধান আসামি করে তিনজনের নামে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে রাব্বীসহ তিনজন পলাতক ছিলেন। বাকি দুইজনকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102