মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :

ভূঞাপুরে ব্রিজ যেন মরণ ফাঁদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে দীর্ঘদিন ধরে একটি ব্রিজ সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী হওয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। ফলে ব্রিজটির কয়েকটি অংশে ধ্বসে মরণ ফাঁদে পরিণত হয়েছে।

এ ব্রিজটি দ্রুত সময়ের সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির দুইপাশে রেলিং বহু আগে ভেঙে যায়। সম্প্রতি ব্রিজের মাঝখানে ধ্বসে গেলে স্থানীয় সংবাদকর্মীর হস্তক্ষেপে কোনো রকম মেরামত করা হয়। নতুন করে ব্রিজটি ফের ধ্বসে যাচ্ছে। এতে মোটরসাইকেল, ভ্যান-রিকশার চালক ও যাত্রীরা ব্রিজের ধ্বসে পড়া গর্তে পড়ে আহত হচ্ছে।

স্থানীয়রা বাসিন্দারা জানান, ‘উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই মধ্যপাড়া তিন রাস্তার মোড়ে ব্রিজটি দুইযুগেরও বেশি সময় আগে নির্মাণ করা হয়। এ ব্রিজ দিয়ে অলোয়া ইউপি পরিষদের চারজন সাবেক চেয়ারম্যানের বাড়ির যাতায়াতের ব্রিজ। কিন্তু এমন মরণ ফাঁদের সৃষ্টি হলেও কেউ ব্রিজটি মেরামতের উদ্যোগ নেয়নি।’

ভুক্তভোগিরা জানান, ‘যার কারণে ব্রিজটি প্রায় দুই বছর আগে ফাটল দেখা দিলেও কার্যকর কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ছোট-বড় ভারি যানবাহন চলাচলে চাপ বেড়ে যাওয়ায় ব্রিজটি এখন ধ্বসে যাচ্ছে। এ ব্রিজে চলাচলে মরণ ফাঁদের আতঙ্ক সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’

ভারই দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের হাসান, হৃদয় ও নাজমা খাতুনসহ একাধিক শিক্ষার্থীরা বলেন, ‘ব্রিজটির বিভিন্ন অংশ ধ্বসে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছি। আমাদের অনেক সহপাঠিরা দুর্ঘটনার শিকার হয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি সংস্কার করাসহ মেরামত করার দাবি জানাচ্ছি।’

ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিম বলেন, ‘এই ব্রিজ দিয়ে এলাকার চারজন সাবেক চেয়ারম্যানসহ কয়েক গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে। বর্তমানে ব্রিজটির বেহাল দশা ও মরণ ফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সংস্কার না করা হলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।’

অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, ‘সম্প্রতি ব্রিজটি ধ্বসে যাওয়ায় মেরামত করেছিলাম। ফের ধ্বসে যাচ্ছে। নতুন ব্রিজ নির্মাণে আবেদন করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমান বলেন, ‘বিষয়টি জানলাম, সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102