মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে একটি কাভার্ডভ্যান উল্টে গেছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৯৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে একটি কাভার্ডভ্যান উল্টে গেছে। দুর্ঘটনার পর গাড়িটির তেলের ট্যাংক ফেটে সড়কে ডিজেল ছড়িয়ে পড়লে তা সংগ্রহ করতে স্থানীয় লোকজনকে ভিড় করতে দেখা যায়। তারা বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্র নিয়ে তেল সংগ্রহ করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরাঞ্চলগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে পড়ে। গাড়িটির সামনের অংশ সড়কের বিভাজকের ওপর উঠে পড়ে  এবং দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর গাড়ির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে সরে যান।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর স্থানীয় এক বাসচালক লৌহদণ্ড দিয়ে তেলের ট্যাংকের মুচড়ে যাওয়া অংশ সোজা করার চেষ্টা করেন। সাবান ব্যবহার করে তেল পড়া বন্ধ করার চেষ্টা করেন তিনি। এতে কিছুটা নিয়ন্ত্রণে আসে ডিজেল পড়া।

দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হলেও শুভুল্যা থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান বলেন, “দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102