মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন শুরু হয়।

অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। এই বৈঠকে দ্বাদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে এবং ডেপুটি স্পিকার হিসাবে শামসুল হক টুকুকে মনোনীত করেছে।

জাতীয় সংসদের রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। দ্বাদশ জাতীয় সংসদের এটি প্রথম অধিবেশন এবং ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সে অনুযায়ী অধিবেশনের প্রথম দিন মঙ্গলবার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102