মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে বিজিএফের চাল ওজনে কম দেয়ার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে বিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত ১০ কেজি চালের পরিবর্তে সুবিধাভোগীদের প্রায় সাড়ে ৮ কেজি করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিজিএফের চাল বিতরণের সময় একাধিক সুবিধাভোগী এ অভিযোগ করেন।

একাধিক সুবিধাভোগীরা জানান, প্রত্যেকের জন্য সরকারিভাবে ১০ কেজি চাল বরাদ্দ থাকলেও বাস্তবে তা দেওয়া হচ্ছে কম। একটি নির্দিষ্ট বালতি দিয়ে চাল মাপা হচ্ছে এবং চাল দেওয়ার সময় সেখান থেকে হাত দিয়ে কিছু অংশ নামিয়ে রাখা হচ্ছে। পরে মেপে দেখা গেলে তা প্রায় সাড়ে ৮ কেজি হচ্ছে বলে দাবি করেন তারা।

সুবিধাভোগীরা আরও বলেন, সরকার গরিব মানুষের কথা বিবেচনা করে ১০ কেজি চাল বরাদ্দ দিয়েছে। কিন্তু বাস্তবে আমরা পাচ্ছি তার চেয়ে কম। সঠিকভাবে চাল বিতরণ করা হলে আমাদের অনেক উপকার হতো।

তবে অভিযোগ অস্বীকার করে নিকরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল (চেয়ারম্যান-১) রাশিদুল ইসলাম ফকির বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কাউকেই চাল কম দেওয়া হয়নি। বরং পরিষদে যারা কার্ডের বাহিরে আসে গরিব ও অসহায় অনেক মানুষ তাদের কাউকেই ফেরত দেওয়া হয়নি। এমনকি আমি ব্যক্তিগতভাবে ৪০ বস্তা চাল কিনে দিয়েছি। ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102