মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

শিরোনাম :

ঘাটাইলে গ্যারেজ থেকে মোটর গ্যারেজ মিস্ত্রির লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘটাইলে নাহিদ হাসান (১৯) নামে এক মোটর গ্যারেজ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীরঘাটাইল এলাকার মোটর গ্যারেজের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত নাহিদ উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পোয়াকোলাহা গ্রামের ধলা মিয়ার ছেলে। নিহত নাহিদ মেসার্স মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মিস্ত্রি ছিলেন। পাশের গ্যারেজের কর্মচারী সাজ্জাদ হোসেন (৩০) বলেন, সকালে আমি ভেকুর (মাটি কাটার যন্ত্র) কাজ করছিলাম। নাট খোলার জন্য একটি যন্ত্রের প্রয়োজন হয়। নাহিদের গ্যারেজ বন্ধ দেখে সাটারের কাছে গিয়ে ডাকাডাকি করি। কোনো সাড়াশব্দ না পেয়ে হঠাৎ খেয়াল করে দেখি গ্যারেজের একটি সাটার একটু উঠানো। শাটার পুরোটা উঠিয়ে নাহিদের কাছে গিয়ে ডাক দিলে সাড়া মেলে না। শরীরে হাত দিয়ে ধাক্কা দিলে শরীর শক্ত লাগে।

এরপর আশেপাশের লোকদের ডাক দিলে তারা এসে দেখেন নাহিদ মারা গেছেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

গ্যারেজ মালিক মনির হোসেন ব্যবসার কাজে চট্টগ্রাম অবস্থান করছেন। তার বড় ভাই মনসুর আলী বলেন, নাহিদ তিনমাস ধরে এই গ্যারেজে কাজ করছেন। ঘটনাস্থলে দেখা যায় মোটরসাইকেলের লুকিংগ্লাস ও নম্বর প্লেট পড়ে আছে। স্থানীয়দের ধারণা রাতের কোনো এক সময় চোর মোটরসাইকেল চুরি করে নেয়ার সময় নাহিদ দেখে ফেলায় তাকে হত্যা করা হতে পারে। ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102