মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

যুব ও ক্রিড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপনকে নাগরিক সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২৬ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত যুব ও ক্রিড়া মন্ত্রী কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসন থেকে টানা ৪ বারের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ ঘটিকায় কুলিয়ারচর থানার মাঠে জমকালো আয়োজনে এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এ সময় যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের দায়িত্বে নবনিযুক্ত যুব ও ক্রিড়া মন্ত্রীকে ফুলে ফুলে বরণ করে নেয় উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্চাসেবক লীগ ও এর অন্যান্য অংঙ্গ সংগঠন, শিক্ষক সমিতি, উপজেলা হিন্দু ঐক্য পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও নাগরিক সংবর্ধনা কমিটির নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমই ফুলের তোড়া দিয়ে মন্ত্রীকে বরণ করে নেয় সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান ও সাবেক সভাপতি আবুল হোসেন লিটন। এরপর পর্যায়ক্রমে ফুলে ফুলে বরণ করে নেয়া হয় মন্ত্রীক। এ সময় মন্ত্রীও কুলিয়ারচরবাসীর ফুলেল শুভেচছা আর ভালোবাসায় সিক্ত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102