মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :

ময়মনসিংহের সাজাপ্রাপ্ত আসামী টাঙ্গাইলে গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৪৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ সাজাপ্রাপ্ত সোমেশ মানকিন (৪৫) নামে এক আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার তারাকান্দা থানার এএসআই মো. নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানান, সোমেশ উপজেলার ঢাকুয়া গ্রামের কালী কুমার চিরাম মানকিনের পুত্র। তিনি এক বছরের সাজা ও ১১ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী জানান, তাকে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102