মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা ‘হাবিবুল হক খান বেনু’র ২৪তম মৃতুবাষিকী উপলক্ষে স্মরণ সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ‘হাবিবুল হক খান বেনু’র ২৪তম মৃতুবাষিকী উপলক্ষে রবিবার (১০ মার্চ) সকালে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন।বিশেষ অতিথি ছিলেন খন্দকার নাজিম উদ্দিন, কবি মাহমুদ কামাল, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের সভাপতি মো. মাহমুদুল হক সানু।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মোমিনুল হক খান নিক্সনসহ বীর মুক্তিযোদ্ধা হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। উক্ত স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট এর সহ-সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা হাবিবুল হক খান বেনু সাহেবের সুযোগ্য সন্তান মোকাম্মেল হক খান রিচার্ডসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102