মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুরে ৮ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে এক কিশোর আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে আয়শা আক্তার নামে আট বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৮ মার্চ) বিকেলে ভিকটিমের প্রতিবেশী ওই গ্রামের বাহাদুর মিয়ার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদকাসক্ত আজমির হোসেন (১৬) নামে এক কিশোরকে পুলিশ আটক করেছে।

নিহত আয়শা আক্তার উপজেলার মামুদনগর ইউনিয়নের পোস্টকামারী গ্রামের মো: হাসেম মিয়ার মেয়ে।

নিহতের মা জানান, দুপুর আড়াইটার দিকে তার মেয়ে আয়শা বাড়ির পাশে বাহাদুর মিয়ার বাড়ির পেছনে খেলা করতেছিল। এর ঘণ্টাখানেক পর মেয়ের চাচা মো: ফজলু মিয়া মাঠে কাজ করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে ভাতিজীকে পরে থাকতে দেখে তার পরিবারকে জানায়। পরে স্বজনরা শিশুর লাশ উদ্বার করে বাড়িতে নিয়ে আসে।

নিহতের মা আরো জানান, তার মেয়ে আয়শার পায়ে নুপুর ছিল। লাশ উদ্বারের সময় তা পাওয়া যায়নি। প্রতিবেশী মাদকাসক্ত আজমির হোসেন (১৬) নেশার টাকার জন্য শিশুটিকে হত্যা করে নুপুর নিয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুরাদ হাসান জানান, লাশ উদ্বার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102