মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম :

কালিহাতীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৪৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মার্চ) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চরহামজানি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই কৃষক ওই গ্রামের আ. রহমানের ছেলে শামীম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শামীম রবিবার (৩১ মার্চ) সকালে বৃষ্টির সময় বাড়ির পাশে তামাক কাটতে ছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান, বজ্রপাতের ঘটনাটি জানার পর নিহত ব্যাক্তির দাফন কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102