মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাঙ্গাইলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সম্মেলন ও ইফতার মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৪৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ শাখার সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ লা এপ্রিল) বিকালে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ মাঠ প্রাঙ্গণে বার্ষিক কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোদন করা হয়। অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ আকরাম হোসেনের সভাপতিত্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ  আল-আমিন উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ আল আমিন বলেন দেশ আজ গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।ক্যাম্পাস গুলোতে আমরা সকল সংগঠন এর সহাবস্থান এর রাজনীতি চাই।পাশাপাশি আমাদের তাকওয়া অর্জনের মাধ্যমে সমাজের সর্বস্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার শপথ নিতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীনি সংগঠন ঢাকা বিভাগীয় ছদর মাওলানা রেজাউল করিম,ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলার সভাপতি আলহাজ্ব আকরাম আলী প্রমুখ বক্তব্য প্রদান করেন।বার্ষিক সম্মেলনে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ শাখার সভাপতি হিসেবে আকরাম হোসেন, সহ-সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী হাসান রিফাত মনোনীত হন।ইফতার ও দোয়া মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।পরিশেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102