মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন

ঈদে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে ১৭ কোটি টাকা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ঈদ যাত্রার সাত দিনে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধি পায়। এর ফলে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১২টা থেকে বুধবার (১০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত সাত দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে দুই লাখ ৮০ হাজার ৪৭টি যানবাহন পারাপার হয়েছে। এর থেকে মোট টোল আদায় হয়েছে ১৬ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৩০০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে এক লাখ ২৯ হাজার ৭৫৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে নয় কোটি ২৩ লাখ ২০ হাজার ৩০০ টাকা। সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ৮৮ হাজার ২৯২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে সাত কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যানজট নিরসনে সেতুর উভয় অংশে নয়টি করে ১৮টি টোলবুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছিল। ঈদের আগে এই যানবাহনের বাড়তি চাপ ছিল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102