মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

ঘাটাইলে হাত-পায়ের রগ কেটে ব্যবসায়ীর সর্বস্ব লুট

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে জুলহাস (২৮) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঘরে ঢুকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে হাত-পায়ের রগ কেটে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার (১২ এপ্রিল) গভীর রাতে ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের ছামনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছে ওই ব্যবসায়ীর পরিবার।

পুলিশ ও স্থানীয়রা জানান, জুলহাস উপজেলার দিঘর ইউনিয়নের ছামনা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

বাড়ির পাশেই মাটিকাটা বাজারে তার মনোহারি দোকান করতেন। মনোহারির পাশাপাশি বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন তিনি।

গত শুক্রবার রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে আসেন। পরে মায়ের সঙ্গে রাতের খাবার খেয়ে একাই নিজের ঘরে ঘুমাতে যান।

গত শনিবার সকালে জুলহাসকে না দেখে তার মা জুসনা বেগম জুলহাসের ঘরে ডাকতে যান। এ সময় ঘরের দরজা খোলা এবং রক্তাক্ত ও অচেতন অবস্থায় জুলহাসকে বিছানায় পরে থাকতে দেখতে পান। পরে তার ডাকচিৎকারে পরিবারে লোকজন এসে জুলহাসকে সঙ্গে সঙ্গেই টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জুলহাসের ছোট ভাই জহুরুল জানান, হামলাকারীরা আমার ভাইকে নেশা খাওয়াইয়া ডান পা ও বাম হাতের রগ কেটে দেয় এবং গলায় ও শরীরে জখম করে। এ সময় তার বিকাশের মোবাইল ও সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে গেছে তারা। ক্ষতির পরিমাণ আমার ভাই সুস্থ না হলে বলা যাচ্ছে না।

ঘাটাইল থানার এস আই মো. বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102