মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছে ছাত্রলীগ নেতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ১৯ মাসের ছেলে সন্তান রেখে এক ছাত্রলীগ নেতার সঙ্গে উধাও হওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম রোমান খান। তিনি উপজেলার বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত শনিবার (১৩ এপ্রিল) উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুধিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই প্রবাসীর বাবা দেলোয়ার হোসেন মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে দাবি করা হয়, ২০১৭ সালে ছেলেকে বিয়ে করান। বিয়ের পর সুন্দর ভবিষ্যতের আশায় তার ছেলে প্রবাস জীবন বেছে নেয়। ছেলে প্রবাসে থাকার সুযোগে ছাত্রলীগ নেতা রোমান খান তার পুত্রবধূকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। এরপর ছেলের জমানো নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা ও ৯ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কারসহ পুত্রবধূকে নিয়ে উধাও হন ছাত্রলীগ নেতা রোমান খান।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রোমান খানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদ বলেন, আমি ঢাকায় আছি। বিষয়টি আপনার মাধ্যমেই শুনলাম। এবিষয়ে আমাকে কেউ অবগত করেনি।

আমি খোঁজ নিচ্ছি।

এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন,  আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102