মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

মধুপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই জন আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান (১৯) ও শাহীন (১৮)নামে  দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার(১৫ এপ্রিল) দুপুর দুই টার দিকে মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাম্মণবাড়ী স্কুল সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আহত শাহীন মধুপুর উপজেলার ব্রাম্মণবাড়ী গ্রামের মন্টু মিয়ার ছেলে। অপরজন ভবানীটেকী গ্রামের সিরাজ আলীর ছেলে শাহীন।
এলাকা ও পারিবারিক সুত্রে  জানা যায় ,মেহেদী ও শাহীন মামাত ফুপাত ভাই। মেহেদী তার ভাই শাহীনকে সাথে নিয়ে মির্জাবাড়ী  যাওয়ার পথে উক্ত স্হানে দুর্ঘটনায় কবলিত হয়। প্রত্যক্ষদর্শি জাহীদ আল হাসান জানান তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে রাস্তার এপাশ ও পাশে দোল খেতে খেতে আসছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিযে ভ্যান রিক্সার সাথে সংঘর্ষ হলে তারা আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায়  কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন বলে হাসপাতাল সুত্রে জানা যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি ধুমরে মুচরে গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102