মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম :

প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মধুপুরবাসী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে টাঙ্গাইলের মধুপুরবাসী। একটু প্রশান্তির আশায় মানুষ গাচের ছায়া কিংবা ছুটছে শীতল কোন স্হানে।
গরমের কারণে বাড়ছে জ্বর, ঠান্ডা, নিমুনিয়া, ডায়রিয়া, সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে নানা রোগীর সংখ্যা। গত কয়েকদিন ধরে উত্তরের আকাশে বয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে কর্মজীবী মানুষজন।বেলা বাড়ার সাথে সাথেই যেন আগুন ঝড়াতে থাকে সুর্য। রাত দিনের তাপমাত্রার কোন পরিবর্তন না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কয়েকদিনের তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে হাসপাতালের জরুরী বিভাগে বাড়ছে রোগীর সংখ্যাও।
হাসপাতাল ঘুরে দেখা যায় জ্বর, ঠান্ডা, ডায়রিয়া ও শ্বাস কষ্ট জনিত কারণে অন্যান্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী আসছে চিকিৎসার জন্য । যতা সম্ভব চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকগন। চিকিৎসার পাশাপাশি তাপপ্রবাহ থেকে বাঁচতে ছায়াযুক্ত স্হানে থাকার পাশাপাশি পানি, স্যালাইন ও স্বাস্থ্য কর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন জরুরী বিভাগে চিকিৎসারত মেডিকেল অফিসার ডাঃ ইমরান হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102