মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালীর আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে ওয়ালটন প্লাজা আদালত রোড থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালীতে ওয়ালটন প্লাজা আদালত রোড এর সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার অনুপ কুমার সাহা, ওয়ালটন প্লাজা ২ এর ম্যানেজার শামসুন্নাহার, ওয়ালটন প্লাজা ৩ এর ম্যানেজার জহুরুল ইসলামসহ প্লাজায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

ঈদুল আযহাকে সামনে রেখে দেশের সুনামধণ্য বাংলাদেশী ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, হোম অ্যান্ড কিচেন এবং প্রযুক্তিপণ্য ব্র্যান্ড ওয়ালটন এর ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২০ এর আওতায় নন স্টপ মিলিয়নিয়ার অফার চলছে। ইতোমধ্যে ব্যাপক সাড়াও ফেলেছে এই অফারটি। এরই মধ্যে ৩২জন ভাগ্যবান মিলিয়নিয়ার হয়েছেন। এবার কে হচ্ছেন টাঙ্গাইলের ভাগ্যবান মিলিয়নিয়ার।

এ বিষয়ে ওয়ালটন প্লাজা আদালত রোড এর সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার অনুপ কুমার সাহা বলেন, ঈদকে সামনে রেখে চলছে এই অফার। সারাদেশেই অফারটি ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে ৩২ জন হয়েছেন মিলিয়নিয়ার। জেলায় অফারটির প্রসার ও গ্রাহকের অংশ গ্রহণ বৃদ্ধিতে র‌্যালীটির আয়োজন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102