মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে চশমা মার্কার প্রচারনা ও গণসংযোগে মানুষের ঢল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ২১মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমানের নির্বাচনী প্রচারনা ও গণসংযোগে নারী পুরুষসহ সকল বয়সের মানুষের ঢল নেমেছে উপজেলার সর্বত্র।
নির্বাচনী গণসংযোগে চশমা মার্কায় ভোট প্রার্থনাকালে যেখানে যাচ্ছেন সেখানেই সকল বয়সের মানুষের মাঝে উৎসাহ উদ্দিপনা নিয়ে এগিয়ে আসছে জনতার ঢল, রূপ নিচ্ছে জনপ্রিয়তা। উপজেলার সচেতন ভোটারগণ অন্যান্য প্রার্থীদের মিথ্যা অঙ্গিকারে না ভুলে নিজ নিজ সিদ্ধান্তে এই নির্বাচনে চশমা মার্কায় ভোট দিতে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আশা ব্যক্ত করেছেন। স্ব-উদ্যোগে এগিয়ে আসছেন চশমা মার্কায় নির্বাচনী প্রচার প্রচারণায়। নিরপেক্ষ নির্বাচন হলে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আতিকুর রহমান বিপুল ভোটে জয়ী হবেন বলে মনে করেন উপজেলার সর্বস্তরের জনগণ। সকল স্তরের মানুষের মুখে বার বার স্লোগান উঠেছে-“আমরা পাহাড় বাসি একজোট তাই আমরা সবাই দেব চশমা মার্কায় ভোট , সে আমাদের সাংবাদিক আতিকুর ভাই। প্রার্থী হিসেবে তাকেই আমরা বিজয়ের মালা পরাতে চাই”।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান জানান, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা যাকে সারা বাংলাদেশে জাহাজমারা হাবিবুর রহমান বীর বিক্রম হিসেবে চিনে।আমি আমার বাবার মত অত বড় যুদ্ধা হতে পারব না,আমার নির্বাচনী প্রতিশ্রুতি জনগণের পাশে থাকতে চাই। মানুষ হিসাবে আমি কেমন তা আজ উপজেলার সর্বস্তরের মানুষের প্রাণের প্রতিকে রূপ নিয়েছে আমার নির্বাচনী প্রতিক চশমা মার্কা। মানুষের মুখে মুখে শুধু চশমা মার্কা। সব কিছু ঠিক থাকলে ইন্শাআল্লাহ্ আগামী ২১মে চশমা মার্কায় ভোট দিয়ে জনগণ আমাকে বিজয়ী করবেন আশা করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102