মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মধুপুরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৪০৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে  ২০২৩-২৪ অর্থবছরে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত ৩০ জন প্রদর্শনীভুক্ত  কৃষকদের নিয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  মধুপুর উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে গত বৃহস্পতিবার (৬ জুন) দিনব্যাপী কৃষক প্রশিক্ষণে লেবুজাতীয় ফসলের চাষাবাদ পদ্ধতি,  মাটি পরীক্ষা পূর্বক সার সুপারিশ, রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মধুপুর  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকুরা নাম্নী। এছাড়াও বিভিন্ন আধুনিক জাত ও প্রযুক্তি, ট্রেনিং এন্ড  প্রুনিং ( অংগছাটাই), ওয়াটার সাকার সরানো ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা সহ হাতে কলমে চারা রোপণের বিভিন্ন কৌশল শেখান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার  তাজমি নূর রাত্রি।

প্রশিক্ষণ শেষে উক্ত ৩০ জন প্রদর্শনীভুক্ত কৃষক দের মাঝে লেবুজাতীয় মিশ্র ফলবাগান প্রদর্শনী বাস্তবায়ন এর জন্য সিডলেস লেবু, কাগজী লেবু,  ভিয়েতনামী মাল্টা ও থাই জাম্বুরা ফলের চারা সহ, জৈব ( ভার্মি কম্পোস্ট) ও রাসায়নিক সার,  বালাইনাশক,  মাইক্রোনিউট্রিয়েন্ট ( গাছের অনুখাদ্য সার), চুন, সিকেচার, নাইফ ও স্প্রে মেশিন বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কুষিবিদ শাকুরা নাম্নী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102