মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম :

বাসাইলে চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা মৎস্য অফিস।

গতকাল বুধবার (২৬ জুন) সকালে উপজেলার ফুলকি ইউনিয়নে খাটরা এলাকায় অবৈধ চায়না জাল বিরোধী অভিযান পরিচালনা করে ৪৬টি চায়না জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ত্রিশ হাজার টাকা।

বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ সময় বাসাইল থানার পুলিশ সদস্য ও উপজেলার মৎস্য অফিসসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102