মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

ধনবাড়ীতে ইসমাইল হোসেন (২৫) হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে ইসমাইল হোসেন (২৫) হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারদন্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান রবিবার (৩০ জুন) দুপুরে এ আদেশ দেন। দন্ডিত ব্যক্তিরা হলেন- ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের হযরত আলীর ছেলে শামসু (৫৩), মতিয়ার রহমানের ছেলে লুৎফর রহমান (৪১), সিতালু রবি দাসের ছেলে নরেশ রবি দাস (৩৯) এবং সবতপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে নজরুল (৩২)। দন্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদন্ডের আদেশও আদালত দিয়েছে।

মামলার বাদি পক্ষের আইনজীবী মুহাম্মদ আব্দুল বাছেত জানান, ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ইসমাইল হোসেন (২৫) বিগত ২০১৮ সালের ১৭ মে বাড়ি থেকে নরিল্যা হাটে কেনাকাটা করতে যায়। যাওয়ার পর দন্ডিত ব্যক্তিরা তাকে ধরে নিয়ে যায়। তারা তাকে মারপিট করে। পরে তাকে একটি ভ্যান গাড়িতে তুলে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওনা হয়। পথে ইসমাইলের মৃত্যু হয়। তারা ইসমাইলের মরদেহ নরিল্যা কলেজের পাশে একটি ডোবার মধ্যে ফেলে দেয়। দুইদিন পর স্থানীয় লোকজন ওই মরদেহ দেখতে পায়। পুলিশ মরদেহ উদ্ধারের পর ইসমাইলের স্বজনরা তাকে সনাক্ত করেন। ওই বছর ২০ মে নিহত ইসমাইলের বড় ভাই ইব্রাহিম বাদি হয়ে ধনবাড়ী থানায় মামলা দায়ের করেন।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারী কৌঁশুলি মনিরুল ইসলাম খান জানান, সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রবিবার (৩০ জুন) সকালে রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় দন্ডিত চারজনই আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102