মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

কালিহাতীতে শিক্ষার্থীরা ময়লা আবর্জনা পরিষ্কার করলেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে তৃতীয় দিনে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন শিক্ষার্থীরা। এ সময় তারা বাসস্ট্যান্ড এলাকায় কালিহাতী এনআরবিসি ব্যাংকের সহায়তায় ২৫টি ডাস্টবিন স্থাপন করেন। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত কালিহাতী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে কাজ করাসহ শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে কালিহাতী বাসস্ট্যান্ড, হাসপাতাল সড়ক ও কলেজ মোড় এলাকায় ডাস্টবিন স্থাপন করেন শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংক কালিহাতী শাখার ম্যানেজার রাজু আহমেদ, অফিসার সাদ্দাম হোসেন, শিক্ষার্থীদের মধ্যে মাহবুব হাসান, রিফাত, আবীর, সাইদুর রহমান, প্রান্ত, আল আমিন, পিয়া, নিবৃতা, সাথী, কেয়া, সুরভী ও হাবীবাসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102