যমুনা সেতুর টোল আদায় ও পরিচালনা কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন

নিজস্ব প্রতিনিধিঃ যমুনা নদীর ওপর নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতুর টোল আদায় ও পরিচালনা কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে। দরপত্র আহ্বানের পর সর্বনিম্ন দরদাতা হিসেবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন কোম্পানি প্রাক্কলিত মূল্যের চেয়ে ২০.২১ শতাংশ টাকা সাশ্রয়ে ৫ বছর সেতু টোল আদায় ও পরিচালনার দায়িত্ব পান। রবিবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে তাদের কার্য দিবস শুরু হয়।

কার্য দিবসের প্রথম দিনেই যানবাহন দ্রুত পারাপার করার জন্য ফাস্ট ট্যাকের একটি বুথ থেকে বাড়িয়ে সাতটি বুথে সিস্টেম চালু করার সিদ্ধন্ত নেওয়া হয়।

বঙ্গবন্ধু সেতুর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, সেতুর প্রাক্কলিত মূল্য ছিল ৭৪ কোটি ৭৫ লাখ ২৯ হাজার ৬২১ টাকা এবং সর্বনিন্ম দরদাতা হিসেবে কোম্পানি ৫৯ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৫০৪ টাকা মূল্যে দরপত্র প্রদান করা হয়। এতে প্রাক্কলিত মূল্য হতে বাংলাদেশ সরকারের ১৫ কোটি ১১ লাখ ৩৩ হাজার ১১৭ টাকা সাশ্রয় হবে।