মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ টাংগাইল গড়ব-পুলিশ সুপার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন সাইফুল ইসলাম সানতু (বিপিএম সেবা)। রবিবার (১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে টাঙ্গাইলে যোগদান করেন তিনি। যোগদান করেই বিকেলে টাঙ্গাইলে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় সাইফুল ইসলাম সানতু বলেন, জেলার মানুষদের সেবা করার মাধ্যমে টাঙ্গাইলবাসী হতে চাই। ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। সকলকে সাথে নিয়ে সারাদেশে টাঙ্গাইলকে প্রথম সেরা জেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। এছাড়াও সকল ভাল কাজে সহযোগিতা চান তিনি।

এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা প্রমুখ। এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতিপূর্বে তিনি ঢাকা রাজারবাগ পুলিশ লাইন, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও মুন্সিগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102