মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

টাংগাইলে ইজি বাইক চালক নাজমুল ৮ দিন ধরে নিখোঁজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর থানার পোড়াবাড়ী ইউনিয়নের বড়বেলতার বাসিন্দা নাজমুল মিয়া (১৭)। নাজমুল গত সোমবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে নিজ বাড়ী থেকে ইজিবাইক নিয়ে বের হয়। এরপর আর ফিরেননি নিজ বাড়িতে। গত আট দিন ধরে ইজিবাইক নিয়ে নিখোঁজ রয়েছে নাজমুল মিয়া। ছোট ভাইকে হারিয়ে বড় ভাইয়ের দুশ্চিন্তার যেন শেষ নেই। তাকে ফিরে পেতে জনসাধারণ ও প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন নাজমুলের বড় ভাই।

এদিকে ভাইকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে গত (২৭ আগস্ট) টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ নাজমুলের বড় ভাই। যার জিডি নং-১৪৭২, তারিখ-২৭/০৮/২৪।

জানা গেছে, নিখোঁজ নাজমুল মিয়া পেশায় একজন ইজিবাইক চালক। তিনি টাঙ্গাইল শহরে ইজিবাইক চালাতেন। নিখোঁজ নাজমুলের ভাই নাজিম উদ্দিন বলেন, গত সোমবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে নিজ বাড়ী থেকে ইজিবাইক নিয়ে বের হয়। সন্ধ্যা ৭টার দিকে তার মোবাইল নম্বরে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। তার সাথে থাকা মোবাইল ফোন ও ইজিবাইকসহ নাজমুল নিখোজঁ হয়ে যায়। তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো গেঞ্জি। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। ফোন নম্বর-০১৭০৮০৭৪২৬৯ অথবা ০১৬১৮০৯৮৭৬২।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102