মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাভিপ্রবির ১৯ ছাত্রলীগ সাময়িক বহিস্কার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের ১৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা হচ্ছেন- ভাসানী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইএসআরএম বিভাগের শিক্ষার্থী মানিক শীল, ছাত্রলীগ নেতা ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হুমায়ুন কবির, একই বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শাওন ঘোষ, সুজন মিয়া, নাইম রেজা, খালেকুজ্জামান নোমান, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সাদিক ইকবাল, রায়হান আহমেদ শান্ত, আনোয়ার হোসেন অন্তর, গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আবিদ হাসান মারুফ, শাখাওয়াত আহমেদ শুভ্র, আব্দুল্লাহ সরকার উৎস, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা নাহিদ হাসান, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা জাহিদ হাসান, রিফাত হোসেন, সিপিএস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদ রাজু, ইমরানুল ইসলাম, রসায়ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা রানা বাপ্পি এবং একই বিভাগের ছাত্রলীগ নেতা যোবায়ের দৌলা রিয়ন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে- বিশেষ ছাত্র সংগঠনের প্রতিহিসামূলক কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের গত (১৭ আগস্ট) প্রদত্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটির দেওয়া প্রতিবেদন বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের গত (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৪৪তম সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রিজেন্ট বোর্ডের ২৪৭তম জরুরি সভার অনুমোদনের মাধ্যমে ওই ১৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা চলতি সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণসহ সকল প্রকার একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও হলে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এ আর এম সোলায়মান জানান, এর আগে সাধারণ শিক্ষার্থীদের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। ওই কমিটি পরে অভিযোগকারী ও অভিযুক্তদের সাক্ষাৎকার নেওয়ার পর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে শৃঙ্খলা বোর্ডের সভায় বিভিন্ন বিভাগের ওই ১৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করে। এটি সাময়িক ব্যবস্থা। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে যথাসময়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102