মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

গোপালপুরে সমাবেশ উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ গোপালপুর উপজেলা বিএনপি আয়োজনে, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক-উপমন্ত্রী, গোপালপুর-ভুঞাপুরের গণমানুষের নেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টুর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে গণসমাবেশ আয়োজন করা হয়েছে। আগামী ১১সেপ্টেম্বর বুধবার, গোপালপুর সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নগদা শিমলা ইউনিয়ন বিএনপির আয়োজনে, রবিবার (৮সেপ্টেম্বর) বিকালে চরচতিলা আলিম মাদ্রাসা মাঠে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রস্তুতিমূলক সভায় বক্তারা, গণসমাবেশকে জনসমুদ্র হিসেবে পরিণত করতে, নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা মূলক বক্তব্য দেন।

নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিছলু’র সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. খন্দকার জাহাঙ্গীর আলম, সাধারণ-সম্পাদক কাজী লিয়াকত , যুগ্ম সম্পাদক আবু ঈশা মুনিম, পৌর বিএনপির সভাপতি খালিদ হোসেন উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সিটি, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রোমান আহমেদ প্রমুখ ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102