মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

ঘাটাইলের রসুলপুর যুব স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর রসুলপুর (আমতলা) যুব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল খেলার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলা রসুলপুর সুরমা ইট ভাটার মাঠে অনুষ্ঠিত খেলায় সেমিফাইনালে বিজয়ী হওয়া দল রসুলপুর(লালমাটি) একাদশ বনাম চাপড়ী একাদশ ফাইনালে অংশ গ্রহণ করে।

দুই দলের ফাইনাল খেলা দীর্ঘ ৯০ মিনিট অতিক্রান্ত করে চাপড়ী একাদশ রসুলপুর(লালমাটি) একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইট ভাটার মালিক হাজী মনসুর আলী, মো. হুমায়ূন দানির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. মোকছেদ আলী, বাদল দানি, সাংবাদিক আলকামা সিকদার প্রমূখ।

খেলাটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. সৈকত মিয়া, শাকিল দানি,সাব্বির আহমেদ প্রমূখ।

পরে বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে একটি এলইডি টেলিভিশন প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102