মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

ঘাটাইলে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটইলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে  বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ,গম,ভুট্টা,চিনাবাদম,শীতকালীন পেয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য উৎপাদন বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহানের সভাপতিত্বে উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষক কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও  সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন ইসলাম ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, ঘাটাইল উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: বাহাউদ্দীন সারোয়ার রেজভী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  মো: রিসালাত আহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মনোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সরিষার বীজ-৫৬০০জন, গম-৩০০জন, ভুট্টা ১০০, সূর্যমূখী-৫০জন, পেয়াজ-২০ জন, মসুর-৫০জন, খেসারী-৫০ মোট-৬১৭০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102