মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :

ভূঞাপুরে আওয়ামীলীগ নেতা আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম আজহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম।

তিনি জানান, সোমবার সকালে আজহারকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে টাঙ্গাইল সদর থানায় পাঠানো হয়।

টাঙ্গাইল সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলন টাঙ্গাইল সিটি মার্কেটের সামনে সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনের একটি মামলায় আজহারকে গ্রেপ্তার করা হয়। বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102