মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :

সখীপুরে বনের জমি দখলের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বনের জমি দখলের অভিযোগে জামায়াত নেতা খান মোহাম্মদ মনিরকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। গতকাল সোমবার (২ নভেম্বর) রাতে সখীপুর উপজেলার নলুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খান মোহাম্মদ মনির উপজেলার নলুয়া গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেন খানের ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সখীপুর উপজেলা শাখার সাবেক সদস্য এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

স্থানীয় বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, নলুয়া বিটের বিসিবাইদ মৌজায় সংরক্ষিত বনের জমিতে অবৈধভাবে শাল গজারিগাছ কেটে ঘর নির্মাণ করায় জামায়াত নেতা মনিরের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

স্থানীয় বন কর্মকর্তা (বিট অফিসার) এ কে এম সাফেরুজ্জামান বলেন, ‘নলুয়া বিটের বিসি বাইদ মৌজার প্রায় ৪০০ শতাংশ বনভূমি বেদখল হয়েছে। খান মোহাম্মদ মনির সংরক্ষিত বনের শাল গজারিগাছ কেটে ঘর নির্মাণ করায় তার বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন জামায়াত নেতা খান মোহাম্মদ মনিরের গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102