মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

কালিহাতীতে ইটভাটা মালিককে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের জয়নাবাড়ি(সিংনা কুটুরিয়া) গ্রামে ফাইভস্টার ব্রিকস নামের এক ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ৮ ডিসেম্বর রবিবার দুপুরে কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালানা করা হয়। এসময় ইটভাটায় জালানি হিসেবে বনের গাছ ও কাঠ ব্যবহার করার অপরাধে ভাটার মালিক লিটন মিয়াকে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে, উপজেলার কোকডোহরা ইউনিয়নের জয়নাবাড়ি কুটুরিয়া গ্রামে অবস্থিত ফাইভস্টার ব্রিকস নামের এক ইটভাটায় পরিবেশের তোয়াক্কা না করে বনের গাছ ও কাঠ পুড়ছে। এমন খবরে সাংবাদিকরা বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় ”ইটভাটায় পুড়ছে বনের কাঠ,নজরদারী নেই প্রশাসনের ”হেড লাইনে সংবাদ প্রকাশ করে। সংবাদটি দ্রুত কালিহাতী উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে রোববার দুপরে কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হুসেইন ”ইটভাটার মালিককে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। অভিযান চলাকালে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরে উপপরিচালক মিয়া মাহমুদুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন। অভিযানশেষে, কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. শাহাদত হুসেইন জানান,এ উপজেলার কোন ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়াতে পারবে না। কেউ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাঠ পোড়ানোর চেষ্ঠা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক জানান, কেউ যদি অবৈধ ভাবে কয়লার পরিবর্তে বনের কাঠ দিয়ে ইট পোড়ায় তাহলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102