মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাংগাইলে শিক্ষক জুয়েলকে সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শামীম আল মামুন জুয়েলকে টাঙ্গাইলে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই স্কুলের শিক্ষক, কর্মচারীবৃন্দ, ম্যানেজিং কমিটি ও ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ গণসংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ নির্বাচিত ও হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েল।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
হুগড়া ইউনিয়ন পরিষদের সাবেক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মোরশেদ আলম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর এ আলম তুহিন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, নাগরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহে আলম সাবু, শিক্ষক সমিতির সদর উপজেলার শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ। এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের ছাত্র প্রতিনিধি আল আমিন, মনিরুল ইসলাম ও টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তামান্না ইসলাম তরী প্রমুখ।
উল্লেখ, শামীম আল মামুন জুয়েল এর আগে টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102