মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

বাসাইলে যুবলীগ নেতা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে হাবিবুর রহমান ভূইয়া হাবিব নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার কাউলজানীর মহিষখালী বাজার থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী।

গ্রেফতারকৃত হাবিবুর রহমান ভূইয়া হাবিব উপজেলার কাউলজানীর মহিষখালী এলাকার আনাহার আলী ভূইয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য।

জানা গেছে, সকাল ৮টার দিকে বাসাইল থানা পুলিশসহ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার কাউলজানীর মহিষখালী বাজার থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমান ভূইয়া হাবিবকে গ্রেফতার করা হয়। এসময় পাশের উপজেলা সখীপুুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে দুপুুরের দিকে তাকে সখীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘যৌথবাহিনী অভিযানটি পরিচালনা করে। অভিযানে হাবিবুর রহমান ভূইয়া হাবিবকে গ্রেফতার করা হয়। পরে সখীপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102