মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

গণমাধ্যম কর্মীরা সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসলে সমাজ আরও এগিয়ে যাবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ গণমাধ্যম কর্মীরা যদি সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসেন, তাহলে সমাজ আরও এগিয়ে যাবে। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মানুষ যত সচেতন হবে তত পরিবেশের উন্নতি হবে। আর এই সচেতনতার দায়িত্ব যদি গণমাধ্যম কর্মীরা গ্রহণ করেন তাহলে দ্রুত এর উন্নতি ঘটবে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা-টাঙ্গাইল চার লেন মহাসড়ক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গালফ অয়েলের সহযোগিতায় ফেডারেল রিপোর্টার্স সোসাইটি এ কার্যক্রম বাস্তবায়ন করছে। পরিবেশ রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে ১ হাজার বিভিন্ন প্রজাতির গাছ মহাসড়কের দুই পাশে রোপণ করছে সংগঠনটি।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা ও গালফ অয়েলের ব্যবস্থাপনা পরিচালক অম্লান মিত্র। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী খাইরুল ইসলাম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপনের পরিচালনা ও ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি গ্লোবাল টিভির চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুনের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিশির, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক- দৈনিক নাগরিক সংবাদের সম্পাদক মোস্তফা কামাল (সুমন প্রামাণিক), যুগ্ম সম্পাদক সাজিদ সরকার।

গালফ অয়েলের ব্যবস্থাপনা পরিচালক অম্লান মিত্র বলেন, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং উন্নয়নে গালফ অয়েল সবসময় আন্তরিক। লুব্রিকেন্ট তৈরির ক্ষেত্রে আমরা পরিবেশবান্ধব প্রক্রিয়া অনুসরণ করি, এর বাইরেও আমাদের দায়িত্ব থাকে আরও বড় কিছু করার। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। ফেডারেল রিপোর্টার্স সোসাইটি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। আমাদের উদ্দেশ্য শুধু বৃক্ষরোপণ নয় বরং একটি বার্তা দেওয়া, সবাই মিলে পরিবেশকে রক্ষা করতে হবে এবং প্রকৃতির প্রতি আমাদের এই দায়িত্ব কোনো একক সংগঠন বা প্রতিষ্ঠান পালন করতে পারে না।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় কর্মসূচি পালনের জন্য ফেডারেল রিপোর্টার্স সোসাইটিকে ধন্যবাদ জানান। সমাপনী বক্তব্য রাখেন ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি ফেরদৌস মামুন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102