মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

ট্রাক ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : মধুপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও আরো ৩ জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর। সে ওই ব্যাটারিচালিত অটোরিকশার ড্রাইভার বলে জানাগেছে।

জানাযায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকার সময় ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল(টিআইবি) মধুপুর শাখার ইর্ন্টাণ ও ইয়েস সদস্যরা গোলাবাড়ি হতে সংগঠনের (এসিজি)’র কাজ শেষ করে মধুপুর ফেরার পথে গোলাবাড়ি ব্রিজের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটো চালক আব্দুল গফুরের মৃত্যু হয়। এবং এ সময় অটোর যাত্রী ইয়েস গ্রুপের ৩ সদস্য গরুতর হয়।

আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে অবস্থা গরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন, উপজেলার রুহুল আমিন রনি (২০), পৌর স়ভার মালাউড়ি গ্রামের মেহেদী হাসান রনি(২০) ও সুমী আক্তার।

বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানান, দুপুরে টিআইবি’র ইয়েস সদস্যরা তাদের কাজ শেষ করে ফেরার পথে গোলাবাড়ি ব্রিজের কাছে আসলে মধুপুর থেকে ধনবাড়ির দিকে যাওয়া ট্রাকটি সামনে থেকে চাপ দিলে ঘটনাস্থলেই অটো চালক নিহত হয় এবং তিন জন গুরুতর আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102