মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে মহাসড়কে পুলিশের নজরদারি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বাস ছাড়াও সকল ধরনের যান চলাচল নির্বিঘ্ন করতে মির্জাপুর থানা পুলিশ নজরদারি বৃদ্ধি করেছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এই নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে পুলিশ সূত্র  জানিয়েছে। মহাসড়কের মির্জাপুর উপজেলার স্কয়ার এলাকা থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় মির্জাপুর থানার ৫টি, দেওহাটা ফাঁড়ির দুটি এবং গোড়াই হাইওয়ে থানার দুটিদলসহ ৯টি দল নিয়মিত টহল দিচ্ছেন।

এ ছাড়া পুলিশ সুপার মিজানুর রহমান, মির্জাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার এইচ এম মাহাবুব রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেনের নেতৃত্বে আরো তিনটি দল মহাসড়কে টহলে থাকছেন।

তারা মহাসড়কে চলাচলরত যানবাহন থামিয়ে চালকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন।অন্যদিকে দেলদুয়ার পাকুল্যা আঞ্চলিক সড়ক এবং সখিপুর গোড়াই আঞ্চলিক সড়কের মির্জাপুর উপজেলার সীমানা পর্যন্ত পুলিশ নিয়মিত টহলে থাকছে বলে জানা গেছে।

অন্যদিকে পৌর এলাকায় পুলিশের দুটি দল নিয়মিত টহলে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার রাতে মহাসড়কের বিভিন্ন স্থানে উপপরিদর্শক হাবিব, জহির, আলী আহসান, রাহাত, নুরনবী, সাহাদত হোসেন, সারওয়ার ও রাব্বানী এবং সহকারী উপপরিদর্শক ইকবাল হোসেন ও শহিদুলের নেতৃত্বে পুলিশ সদস্যরা টহলে রয়েছেন।

রাত সোয়া ১২টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে গিয়ে যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যরা কয়েকটি টহল দলের মাধ্যমে নজরদারি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, যাত্রা নির্বিঘ্ন করতে শুধু মহাসড়কে নয়, এ উপজেলার আঞ্চলিক সড়কগুলোতেও পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মহাসড়কের এ উপজেলার বিভিন্ন স্থানে আলোকিত করার জন্য লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা এড়াতে করণীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক মহাসড়কে যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যরা কাজ করছেন বলে তিনি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102