মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

টাংগাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টাঙ্গাইলে জেলা প্রশাসক শরীফা হকের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিনটি উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়।

শনিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক শরীফা হকের নেতৃত্বে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে গিয়ে শেষ হয়।

এই দিনের আলোচনা সভারও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন।

সভায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট খন্দকার আমেনা রহমান। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

সভায় নারী পুরুষ সমতা, বেতন বৈষম্য, নারী অধিকার, বাল্য বিয়েসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102