```
টাংগাইলে স্ত্রী-সন্তানের গায়ে আগুন দেয়ার মামলায় যাবজ্জীবন

টাংগাইলে স্ত্রী-সন্তানের গায়ে আগুন দেয়ার মামলায় যাবজ্জীবন

টাঙ্গাইলে স্ত্রী ও সন্তানের শরীরে আগুন জ্বালিয়ে দেয়ার অপরাধে রাকিবুল হাসান রাকিক (২৫) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত আসামি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিনা গ্রামের আকবর আলীর ছেলে। আরো পড়ুনঃ টাংগাইলে ধর্ষণ মামলায় দুই […]

টাংগাইলে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন

টাংগাইলে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামিরা হচ্ছেন— টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফ (২৩) ও আয়নালের ছেলে রুবেল (২৩)। বুধবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। আদালতে আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে তাদেরকে টাঙ্গাইল কারাগারে […]

ঘাটাইলে গৃহবধুকে পিটিয়ে হত্যা স্বামী আটক

ঘাটাইলে গৃহবধুকে পিটিয়ে হত্যা স্বামী আটক

টাঙ্গাইলের ঘাটাইলে তামান্না ইসলাম তরী (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার এক নম্বর দেউলাবাড়ি ইউনিয়নের উত্তর খিলগাতী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তরী আক্তার উত্তর খিলগাতী গ্রামের প্রবাসী তোফাজ্জল হোসেনের মেয়ে। আটক মোহাম্মদ রোমান মিয়া মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের […]

মধুপুুরে চুরির অপরাধে এতিম শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

মধুপুুরে চুরির অপরাধে এতিম শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গুবোদিয়া গ্রামে চোর সন্দেহে ৮ বছরের এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) মধুপুর থানায় মামলাটি দায়ের হয়। এর আগে শিশুটিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আরো পড়ুনঃ লংমার্চ না করে দেশ ও জনগণের কাজে আমাদের […]

সখীপুরে ৩ বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

সখীপুরে ৩ বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

টাঙ্গাইলের সখীপুরে ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৩ বছর) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় তার ৯ বছরের বোন সিরজাতুন গুরুতর আহত হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ওই এলাকার বাসিন্দা শাহীন আলমের ছেলে। আরো পড়ুনঃ সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের […]

বাসাইলে নারীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

বাসাইলে নারীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে এক নারীকে আপত্তিকর অঙ্গভঙ্গি করায় মারুফ মিয়া (২৪) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ দেন। ​দণ্ডপ্রাপ্ত মারুফ মিয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের শহিদুল ইসলামের […]

মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার

মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মির্জাপুর ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে গামছা দিয়ে ঢাকা অবস্থায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে […]

সখীপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সখীপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে জুনায়েদ হাসান নামে সাড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জুনায়েদ হাসান উপজেলার কচুয়া পশ্চিমপাড়া এলাকার জাহিদ হাসানের ছেলে। পরিবার ও স্থানীয়রা বলেন, সোমবার দুপুরে খাবার খেয়ে জুনায়েদ ঘুমিয়ে পড়ে। বিকেল পাঁচটার দিকে ঘুম থেকে […]

কালিহাতীতে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুল্লাহর

কালিহাতীতে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুল্লাহর

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুল্লাহর। সে কালিহাতীর হাতিয়া গ্রামের মো. আল আমিনের ছেলে ও সল্লা মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। এ বিষয়ে কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আল আমিন। আল আমিন জানান, আব্দুল্লাহ প্রায় এক মাস শারীরিকভাবে অসুস্থ ছিল। গত ৮ সেপ্টেম্বর তাকে পড়ার কথা বললে অভিমান করে বাসা থেকে বের […]

বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত

বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত

টাঙ্গাইলের বাসাইলে প্রাতর্ভ্রমণে বের হয়ে অজ্ঞাতনামা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রংমালা রানী বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী। আরো পড়ুনঃ বাসাইলে আনসার সদস্য হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার ​স্থানীয় ও […]

```

আমাদের মধুপুর ২৪