মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

নাগরপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় উপজেলার বেকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেন মোল্লা (৬৫) কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে বেকড়া ইউনিয়ন পরিষদ নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। তিনি উপজেলার বেকড়া গ্রামের মৃত. তমেজ মোল্লার ছেলে। তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ সকালে নাগরপুর বাজারে শান্তিপূর্ণভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন কালে একটি সন্ত্রাসী দল বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় মো. মনির হোসেন নামের এক ছাত্র ১২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১৫০/২০০ জনের নাম উল্লেখ করে টাঙ্গাইল কোর্টে মামলা দায়ের করেন।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় বেকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেন মোল্লা কে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102