টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত আড়াইটার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর ও কাউলজানী ইউনিয়নের কলিয়া দক্ষিণ পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মেহেদী হোসেন এলিট (৫৫) কাশীল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দাপনাজোর গ্রামের মৃত আলআমিন বীনজিয়াদের ছেলে। অপরজন উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য হেমায়েত হোসেন হিমেল (২৮)। সে কাউলজানী ইউনিয়নের কলিয়া দক্ষিণ পাড়া এলাকার আবু হানিফের ছেলে। বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, রোববার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দ্রুত বিচার আইনের একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইলে আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
By Portal Team
•
13/05/2025

