টাঙ্গাইলের দেলদুয়ারে নাশকতার আশঙ্কায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতর ছাত্রলীগ নেতা সুমন মোল্লা (৩০) সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং মোল্লা বাড়ীর মোতালেব মোল্লার ছেলে। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. হামিদুল ইসলাম মজনু (৪৩) দক্ষিণ পাড়ার মৃত নেওয়াজ আলীর ছেলে, ফাজিলহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ওরফে সরকার শহিদ (৪৮) কামার নওগা গাছপাড়ার চান মিয়ার ছেলে। দেলদুয়ার থানার ওসি সোহেব খাঁনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।