মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

নাগরপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে ছাত্রদের উপর হামলার মামলায় গ্রেফতার হয়েছেন উপজেলার ভাদ্রা ইউনিয়ন চেয়ারম্যান মো. শওকত আলী (৪৫)।  মঙ্গলবার দুপুরে ভাদ্রা ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর পুলিশ।

তিনি ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

অভিযোগ ও পুলিশ জানায়, গত ৪ আগস্ট নাগরপুর বাজারে শান্তিপূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায়। হামলার ঘটনায় মনির মিয়া নামের এক ছাত্র ১২৯ জনের নামে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।

নাগরপুর থানা ইনচার্র্জা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102