মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

ঘাটাইলে কৃষকের ধান কেটে দিলেন আনসার ও ভিডিপির সদস্যরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি গ্রামে ধান কাটার শ্রমিকের মজুরি বেশি হওয়ায় পাকা ধান নিয়ে  বিপাকে পড়েছিলেন দরিদ্র কৃষকরা। এসব সমস্যার কথা চিন্তা করে স্বেচ্ছায় পাকা ধান কেটে দিয়েছেন ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের আনসার ও ভিডিপির  সদস্যরা। বুধবার (১৪ মে) সকালে উপজেলার পোড়াবাড়ি এলাকার ফসলী মাঠে আনসার কমান্ডার খলিলুর রহমান খলিলের নেতৃত্বে ১৫-১৬ জন আনসার ভিডিপির সদস্যদের নিয়ে স্থানীয় কৃষকদের ধান কেটে দেন তারা।এতে আনসার-ভিডিপির সদস্যরা গোটা উপজেলা জুড়ে  প্রশংসায় ভাসছেন। এই সময় আরো উপস্থিত ছিলেন  দুলাভার ইউনিয়নের সহকারী আনসার কমান্ডার মো জালাল উদ্দিন সংগ্রামপুর ইউনিয়নের আনসার কমান্ডার মোঃ আব্দুল মালেক সহ আরো অনেক আনসার ভিডিপি সদস্যরা।

সুবিধাভোগী কৃষক মজিবর রহমান জানান,আনসার কর্মকর্তা, স্যার ও সদস্যরা আমাদের যে উপকার করেছেন তা ভুলার নয়। আমরা অনেক  উপকার পেলাম।

এ ব্যাপারে দেউলাবাড়ি ইউনিয়নের আনসার কমান্ডার খলিলুর রহমান বলেন,গোটা ইউনিয়নে আমাদের তিন হাজারের অধিক আনসার সদস্য রয়েছে।ইউনিয়নের ২৯টি গ্রামের মধ্যে আমরা ভাগ হয়ে দরিদ্র অসহায় কৃষকদের স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে ধান কেটে দিচ্ছি।এতে এক দিকে যেমন কৃষক উপকৃত হচ্ছে তেমনি আমাদেরও ইমেজ তৈরি হচ্ছে। ভবিষ্যতে এটা অব্যাহত  থাকলে আরো বেশি দরিদ্র কৃষকদের আমরা সহযোগিতা করতে পারব বলে আশা করি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102