মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

মধুপুরে বিএনপি নেতার কারখানায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৯

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে একটি ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যসহ ৯ জনকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। এ সময় ডাকাতিকৃত ১৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মামুন মেকার (৩৩), মাসুদ ৯৩৩), সুরুজ আলী (৩৫), নাঈম (২৫), রাসেল (৩০), কাজল ড্রাইভার (৪৫), রাশেদুল ইসলাম (৩২), নান্নু মিয়া (৫৫) ও বেল্লাল হোসেন (২৮)।

বুধবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গত ৩ মে রাত আড়াইটার দিকে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়েনে অবস্থিত আনাম গ্রীন ফুয়েল এনার্জী রিসোর্স ফ্যাক্টরিতে অজ্ঞাতনামা ১৫/১৬ জনের একদল ডাকাত ফ্যাক্টরীর মেইন গেটের তালা কেটে ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ানকে বেধে ফেলে রেখে ভয়ভীতি দেখায়। এ সময় ডাকাতদল ২৫০ কেভিএ সাব ষ্টেশনের ট্রান্সফরমার, জেনারেটর ও তারসহ প্রায় সাড়ে ১৫ লাখ টাকার মালামাল ডাকাতি করে পিকআপ যোগে পালিয়ে যায়। পরে আনাম গ্রীণ ফুয়েল এনার্জী রিসোর্স ফ্যাক্টরীর ইনচার্জ মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে মধুপুর থানায় এজাহার দাখিল করেন। এ ঘটনায় সাভার, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যদের গ্রেফতার করা হয়। ডাকাতদের দেয়া স্বীকারোক্তি মোতাবেক আশুলিয়া থানার বলিভদ্র এলাকায় মামুনের ভাঙ্গারী দোকান থেকে মালামাল এবং ডাকাতিকাজে ব্যবহৃত মিনি পিকআপ উদ্ধার ও ডাকাতিকৃত মালামাল খরিদ করার দায়ে নান্নু মিয়া ও বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102