মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই

মাভিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

নানা আয়োজনে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‎জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

ম্যারাথনটি পুরো ক্যাম্পাস পাঁচবার ঘুরে প্রত্যয়-৭১ এর সামনে গিয়ে শেষ হয়। ‎এছাড়া তৃতীয় একাডেমিক ভবনে দুপুর ২টায় শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকেল ৩টায় বিতর্ক প্রতিযোগিতা, ৪টায় আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী ও বিকেল ৫টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আগামী ৫ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে : সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় র‍্যালি, দুপুর দেড়টায় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, বিকেলে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে হলগুলোতে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102