টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহেদী সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে।
সূত্র জানায়, সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্ত্রী কাকুলি আক্তার ও সন্তানদের নিয়ে বসবাস করতেন মেহেদী।
রবিবার সকালে কাকুলিকে সন্তানদের সামনে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যান তিনি। এ ঘটনার ১০ ঘণ্টার মধ্যে মেহেদীকে গ্রেপ্তার করে র্যাব-১৪।র্যাব-১৪ এর সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, স্ত্রীকে হত্যার পর মেহেদী এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে রাতেই তাকে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।