টাঙ্গাইলের সখীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৩ আগস্ট) সকালে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী মেহেদী হাসানকে একমাত্র আসামি করে কাকলীর ভাই বাদল মিয়া বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল আটটার দিকে স্বামী মেহেদী হাসান বাসার ফ্রিজ বিক্রির কথা স্ত্রী কাকলীকে জানান।
সখীপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, ‘ফ্রিজ বিক্রির ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হন।

