মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই

টাংগাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে কারিগরি ছাত্র আন্দোলন এবং টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় আন্দোলনকারীরা তাদের ছয় দফা দাবি বাস্তবায়নের পাশাপাশি বিএসসি ডিগ্রিধারীদের তিন দফা দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ হোসেন চুন্নু ও শিক্ষার্থী রজমান শেখসহ প্রমুখ।

বক্তারা বলেন, বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিক তিন দফা দাবি উত্থাপন করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আমরা এসব দাবির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এ ধরনের কর্মসূচি বন্ধ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কারিগরি ছাত্র আন্দোলনের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

এর বিক্ষোভে অংশগ্রহণকারীরা মিছিল সহকারে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এসে একত্রিত হন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি-দাওয়ার পক্ষে মত প্রকাশ করেন। কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102